ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

নারীর হাতে আরও ক্ষমতা আসুক : নুসরাত

#

বিনোদন ডেস্ক

০৯ মার্চ, ২০২২,  1:14 PM

news image

আন্তর্জাতিক নারী দিবস গতকাল সারা বিশ্বে উদযাপন করা হয়। এ দিনে বিশেষ বার্তা দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও লোকসভা সদস্য নুসরাত জাহান। সামাজিক পাতায় চিকিৎসাশাস্ত্রের সাহায্য নিয়ে যাঁরা নারীতে রূপান্তরিত, নারী দিবসে তাঁদের পাশে দাঁড়িয়েছেন নুসরাত জাহান। দিয়েছেন শুভেচ্ছা বার্তা। ডাক দিয়েছে ‘লিঙ্গ নিরপেক্ষতা’র। নুসরাত জাহান ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর দুপাশে দাঁড়িয়ে দুই পছন্দের রূপান্তরকামী কিয়ারা সেন ও হিমাদ্রি। নুসরাত জাহান বলেন, ‘নারী দিবস শুধুই বাহ্যিক নারীত্ব উদযাপনের নয়। অন্তরে বা ভাবনায় যাঁরা নারী, ৮ মার্চ তাঁদের জন্যও।’ নুসরাত আরও বলেন, নারীর হাতে আরও ক্ষমতা আসুক, বিশ্ব জয় করুক তারা। ব্যক্তিসত্তার উদযাপনে লিঙ্গ বাধা হয়ে উঠতে পারে না। গত বছর পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা ও এমপি নুসরাত জাহান পুত্রসন্তানের মা হয়েছেন। ছেলের নাম রেখেছেন ঈশান। সন্তানের বাবা নুসরাতের প্রেমিক যশ দাশগুপ্ত। নারীর অধিকার নিয়ে বরাবরই সোচ্চার এ নায়িকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম