ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

নারীদের নিয়ে রামদেবের অবমাননাকর মন্তব্য, ভারতজুড়ে বিতর্ক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর, ২০২২,  7:59 PM

news image

ভারতের স্বঘোষিত যোগগুরু রামদেব নতুন বিতর্কে জড়ালেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নারীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। ঠাণের একটি শিবিরে নারী অনুগামীদের সামনে যোগ প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি। সেই শিবিরে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অম্রুতা ফড়নবীশ এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে। সেখানে রামদেবের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা থেকেই বিতর্কের সূত্রপাত। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। খবর ওয়ান ইন্ডিয়ার। ভিডিওটিতে রামদেব বলেছেন,

‘নারীদের শাড়ি পরলে দেখতে ভালো লাগে, সালোয়ার পরলেও ভালো লাগে, আবার কিছু না পরলেও ভালো লাগে।’ যোগগুরু মজার ছলে কথাটি বললেও নারী দর্শকদের পক্ষ থেকে কোনো হাততালি দেওয়া হয়নি। কেবল হাসতে দেখা যায় ফড়নবীশ-পত্নীকে। রামদেবের ওই বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে মহিলা কমিশন। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন ভিডিওটি টুইট করে রামদেবকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। রামদেবের ওই মন্তব্যকে ‘অত্যন্ত নিন্দাজনক’ বলেও আখ্যায়িত করেছেন তিনি। এই মন্তব্যকে ঘিরে রাজনীতির রং লাগতে বেশি সময় লাগেনি। উদ্ধব-সেনার নেতা এ নিয়ে মহারাষ্ট্রের শাসক জোটের কড়া সমালোচনা করেছে। উদ্ধব-ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, ওই অন্যায় মন্তব্যের প্রতিবাদ করা উচিত ছিল ফড়নবীশ-পত্নীর। একই সঙ্গে তার দাবি, এই সরকার কোনো অন্যায়ের প্রতিবাদ করতে জানে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম