ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নারায়ণগঞ্জে এক ফুল ব্যবসায়ীকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২১,  4:41 PM

news image

নারায়ণগঞ্জে আবদুল কাদের (৩৩) নামে এক ফুল ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক সুজন হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১২টায় শহরের আমলাপাড়া এলাকার একটি ভবনের নিচতলায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ ফেলে চলে যায় দুর্বৃত্তরা।

এ সময় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবদুল কাদের (৩৩) শেরপুরের চাপাতলী এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের খাঁনপুর এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করতেন। সদর মডেল থানার পুলিশ পরিদর্শক সুজন হক জানান, রক্তাক্ত অবস্থায় ফুল ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের গলায়, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম