ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে সমাবেশে যে বার্তা দিলেন তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৬,  11:10 AM

news image

নারায়ণগঞ্জ জেলায় মাদক ব্যবসার পাশাপাশি দুর্নীতিকেও নিয়ন্ত্রণ করতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।একই সঙ্গে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেছেন, ‘একটি বিশাল সমস্যা ছিল এই নারায়ণগঞ্জ জেলায় দুর্নীতি। কারা ছিল, কারা করেছে, কীভাবে করেছে এগুলো আপনারা সবাই জানেন।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ শহরে ২০টা স্পট আছে, যেখানে মাদকের ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই।’ বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ‘আরেকটি কাজ করতে চাই। আমাদের যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।’ সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সভাপতিত্ব করেন। এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম