ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নানিয়ারচরে বনশাখা চিত্তারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২১,  8:03 PM

news image

রাঙামাটি নানিয়ানচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ও নানা আনুষ্ঠানিকতায় রাঙ্গামাটির নানিয়ারচরের হাতিমারা বনশাখা চিত্তারাম বৌদ্ধ বিহারে ৮তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট পূজনীয় ভিক্ষু সংঘকে ফুলের তোড়া বরণের মধ্যে দিয়ে ধর্মীয় সংগীত পরিবেশন, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, কঠিন চীবর দান ও কল্পতরু দানসহ নানাবিধ দান করা হয়। এ সময় সকল প্রকার মার-উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য পাঁচ মিনিট মৈত্রী ভাবনা করা হয়। দূর-দূরান্ত থেকে আসা শতশত পূণ্যার্থীর ঢল নামে। পূণ্যার্থীদের পদচারণায় মুখর হয় বিহার প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিজ্ঞানতর তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, ৭২নং বুড়িঘাট মৌজা হেডম্যান অনিল বিকাশ চাকমা, এডভোকেট মামুন। পঞ্চশীল প্রার্থনা করেন প্রিয়লাল চাকমা ও জেনেসা চাকমা। শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন বৈশাখী চাকমা। জগতের সকল প্রাণীর সুখশান্তি ও মঙ্গল কামনায় পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন রাজবন বিহারের সত্যপ্রেম মহাস্থবির, মেত্তাবংশ মহাস্থবির, খাগড়াছড়ি ক্ষান্তিপুর বন বিহারের অধ্যক্ষ আর্য্যবোধি মহাস্থবির, খারিক্ষ্যং তপোবন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ জিনপ্রিয় মহাস্থবির প্রমূখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম