ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

নাটোরে কলেজছাত্রী ধর্ষণ: ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২৩,  1:53 PM

news image

নাটোরের সিংড়া উপজেলায় কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বুধবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন, নাজমুল হক, রাজিবুল ইসলাম, রেজাউনুল ইসলাম, মোহাম্মদ রিপন, মো. শহিদুল ও সাব্বির হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, আতাউল ইসলাম, রেজাউল করিম, মনিরুল ইসলাম ও খায়রুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম এলাকার রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে একই এলাকার ধানাইদহ গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে সাব্বির হোসেন। পরদিন তাকে সিংড়ায় পেট্রোবাংলা ও পরে কলমে নিয়ে আসামিরা সংঘবদ্ধ ধর্ষণ করে। আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করা হয়। প্রায় ১০ বছর তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বুধবার দুপুরে এ রায় দেন। এ ছাড়া নাসির হোসেন নামে অপর আসামির এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় খালাস দেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম