ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুলাই, ২০২৬,  5:00 PM

news image

চাঁপাইনবাবগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলার নাচোলে উপজেলার হাটবাকইল এলাকায় এই ঘটনা ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে নিহত নয়ন ওই এলাকার আব্বাস আলীর ছেলে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে হাটবাকইল এলাকার একটি দ্বিতল ভবনের নীচতলায় টিসিবি ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। পরে উদ্ধার অভিযানের সময় নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই দোকানের কর্মচারী। নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম