ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নাইজেরিয়ায় মসজিদের ভেতরেই ১৮ জনকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২১,  5:01 PM

news image

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অস্ত্রধারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায় বলে স্থানীয়দের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) স্থানীয় মাজা-কুকা গ্রামের মাশিগু এলাকায় ভোর ৫টার দিকে হামলাকারীরা পৌঁছায়। স্থানীয়দের অভিযোগ, তারা আসার পরপরই মসজিদের ভেতরে ঢোকে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় ১০ জনের বেশি মানুষবে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান তারা। নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুইপক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। মাজা-কুকা এলাকাটি রাজধানী থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত। সম্প্রতি প্রায়ই সেখানে হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যায় তারা। এছাড়াও এক সপ্তাহ আগে উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যার ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম