ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন

নাইজেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২২,  4:44 PM

news image

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানো রাজ্যের এক বাজারের কাছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি ভবনধ্বস হয়েছে। এতে প্রাণ হারিয়েছে ৯ জন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (১৭ মে) শহরের সাবোন গেরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা বিভাগ এবং প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছে। নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থা সংস্থার প্রধান মুস্তাফা হাবিব আহমেদ জানান, একটি ওয়েল্ডিংয়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে ভবন ধ্বসে পড়ে নয়জন নিহত হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের স্থান থেকে কাছাকাছি অবস্থিত একটি স্কুলের অভিভাবকরা দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সন্তানের খোঁজ নিতে ছুটে গেছেন সেখানে। তবে দুর্ঘটনায় কোনও স্কুল শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম