ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নলছিটিতে একই রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৫,  6:23 PM

news image

ঝালকাঠির নলছিটিতে একটি বাগানের রেন্ট্রি গাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৬ এপ্রিল) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে একটি বাগানে রেন্ট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় রুবি বেগম (৫০) ও তার ছেলে আসাদ হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা ওই গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী ও ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের পেছনের একটি রেন্ট্রি গাছে মা ও ছেলের মরদেহ একই রশিতে ঝুলতে দেখে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।’এসআই বেলায়েত হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ আরও জানায়, রুবি বেগম ও আসাদ হোসেন খুলনায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে তারা নিজ গ্রাম রায়াপুরে এসেছিলেন। ওসি আব্দুস সালাম বলেন, ‘ঘটনার সবদিক বিবেচনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম