ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

নরসিংদীতে ৭ দিন ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

#

২২ মে, ২০২৩,  2:27 PM

news image

খন্দকার শাহিন: নরসিংদীতে ৭ দিন ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্মার্ট ভূমি সেবা, ভূমি সেবা উন্নয়ন, ভূমি নকশা, ভূমি পিডিয়া ও নামজারিসহ নানাবিধ ভূমি সেবা বিষয় আলোচনা করেন অতিথিরা।  ভূমি সেবায় আধুনিকায়ন করে কিভাবে ভোগান্তি কমানো যায় এবং সুষ্ঠু সেবা প্রদান করা যায় সেসব বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় সদর উপজেলা ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্ত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, সেক্টর কমান্ডার ফোরাম ’৭১ নরসিংদীর সভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমূখ। এই সভায়, প্রায় শতাধিক সুবিধাভোগী ভূমি মালিক সহ সুধি সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম