ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

নবীনগরে ভুট্টা প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

০১ মার্চ, ২০২৩,  11:02 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে ভূট্টা ফসলকে আরো বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার গোপালপুর ব্লকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন এর সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা। বিশেষ অতিথি ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল দত্ত, উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ দুই শতাধিক কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন। জানা যায়, নবীনগর উপজেলায় এবছর ভূট্টা আবাদ হয়েছে ৪০ হেক্টর জমিতে। তম্মধ‍্যে সবচেয়ে বেশি ভূট্টা আবাদ হয়েছে শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর ব্লকে। চলতি বছরে গোপালপুর ব্লকে প্রায় ১২০ বিঘা জমিতে ভূট্টা আবাদ হয়েছে। ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয় বিধায় দিন দিন ভূট্টা চাষে মানুষের আগ্রহ বাড়ছে।  উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন জানান, গত তিন বছর আগে এখানে ভূট্টা আবাদ হতো খুবই অল্প, এখন নবীনগরের মধ্যে সবচেয়ে বেশি ভূট্টা আবাদ গোপালপুরে হয়। আমরা নিয়মিত জমি পরিদর্শন করে উৎপাদন বৃদ্ধি করতে সব ধরনের পরামর্শ দিচ্ছি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, ভূট্টার দানা গত মৌসুমে ১৪০০ টাকা মন ছিল। পাশাপাশি ভূট্টার গাছ সাইলেজ হিসেবে ব্যবহার করা যায়। যা উন্নতমানের গো খাদ্য। আমরা কৃষকদের ভূট্টার সাথে শুরু থেকে সাথী ফসল হিসেবে লালশাক, পালংশাক, ধনিয়া, মূলা চাষে উদ্বুদ্ধ করছি যা ভূট্টার সাথে সাথে দুই মাসের মধ্যে অতিরিক্ত একটি আয়ের সংস্থান করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম