ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

দিনাজপুরে সাপের কামড়ে প্রাণ গেল ৩ গৃহবধূর

#

নিজস্ব প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  12:21 PM

news image

দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক এলাকায় সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রর স্ত্রী কনিকা রানী (৪৫) ও কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫) সাপের কামড়ে মারা যান। অপরদিকে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকার শ্যামল রায়ের স্ত্রী বিনা রানীর (৪৫) সাপের কামড়ে মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে উপজেলার রাজারামপুর গোয়ালপাড়ায় কনিকা রানীকে রান্না করার সময় হঠাৎ খড়ির মধ্যে থেকে সাপ বেরিয়ে এসে কামড় দেয়। গুরুতর অবস্থায় কনিকা রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে যাওয়ার সময় পথেই তিনি মারা যান। এ দিকে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে সকালে মাটির চুলা থেকে ছাই তুলছিলেন বুলবুলি বেগম। এ সময় সাপে তাকে কামড় দেয়। আহত অবস্থায় তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথেই তিনিও মৃত্যুবরণ করেন। অন্যদিকে গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকায় বিনা রানী নামে ওই গৃহবধূ মাটির ঘরের মঝেতে খাল দেখতে পান। এ সময় তিনি পা দিয়ে খালের মুখ বন্ধের চেষ্টা করলে ভিতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। এতে মুহূর্তেই ছটফট করতে করতে তিনি মৃত্যুবরণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম। তিনি জানান, আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর সিমটম এবং কি সাপ কেটেছে তা জেনে প্রক্রিয়া অনুযায়ী শরীরে এন্টিভেনম প্রয়োগ করা হয়। সাপে কাটা রোগীদের অবস্থা খুব বেশি খারাপ ছিল এবং একজনের সাপে কাটার সিমটম পর্যন্ত পাওয়া যায়নি। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম