ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  3:32 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মৃত রাকিবের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামে। তার বাবার নাম সাইদুর রহমান। গ্রামের একটি কলেজে লেখাপড়া করতো সে। যাত্রাবাড়ী থানা উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী জানান, খবর পেয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী ধোলাইপাড় রোড আয়েশামনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর রুমের দরজা ভেঙে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। হোটেলের বিছানার চাদর দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। গ্রামের একটি কলেজে লেখাপড়া পড়া করতো। হোটেলটির ম্যানেজার জমির উদ্দিন জহির জানান, ১৪ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে একাই ওই যুবক হোটেলটিতে আসে। এরপর ২০৬ নম্বর রুমটি ভাড়া নেয়। সেখানে দুইদিন থাকবে বলে জানায় সে। ১৬ তারিখ বেলা ১২টার দিকে তাকে চেকআউটের জন্য হোটেল ম্যানেজার দরজায় নক করলে ভেতর থেকে কোন সাড়াশব্দ পান না। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে। হোটেল ম্যানেজার আরও জানান, এ সময় পুলিশ রুমটি থেকে দুটি চিরকুট উদ্ধার করে। যার একটিতে লেখা ছিল ‘আমার লাশ আবার চাচাতো ভাইয়ের কাছে পৌঁছে দিয়েন।’ অপরটিত লেখা ছিল ‘মা আমার জন্য দোয়া করিও। অভিশাপ দিও না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম