ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

নববধূ হত্যায় দেবর-ননদসহ ৫ জনের মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৩,  4:03 PM

news image

যৌতুকের জন্য নববধূ মনিরা পারভীনকে হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় দেবর-ননদসহ পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মনিরার স্বামী নাসির হোসেনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মাফরোজা পারভীনের আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত মনিরার স্বামী নাসিরের ভাই মাসুদ, বোন হাসিনা ও তার স্বামী মিলন, মিলনের ভাই দেলোয়ার হোসেন এবং নাসিরের চাচা দিন ইসলাম। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। সাত দফা পেছানোর পর এ মামলার রায় ঘোষণা করলেন আদালত। রায় শুনে কান্নায় ভেঙে পড়েন মনিরার বাবা মোস্তফা। এ সময় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ জুন মনিরা ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন তার কোনো সন্ধান পাচ্ছিলেন না।

পরদিন লোকমুখে জানতে পারেন যে, নাসির হোসেন কাজী অফিসে নিয়ে মনিরাকে বিয়ে করেছেন। এ কথা শোনার পর মনিরার বাবা মোস্তফা ওইদিন নাসিরের বাবা হাছেন আলীর কাছে যান। তিনি মেয়েকে ফেরত দেওয়ার অনুরোধ করেন। তখন হাছেন আলী ক্ষিপ্ত হয়ে তার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দিলে বাবা-মেয়েকে খুনের হুমকি দেন তিনি। পরদিন মনিরাকে নিয়ে বাড়িতে আসেন নাসির। বাড়িতে আসার পর নাসিরের বাবা-মাসহ পরিবারের সদস্যরা মিলে মনিরাকে মারপিট করে পাশের একটি বালুর মাঠে ফেলে দেন। স্থানীয়রা মনিরাকে আশিয়ান সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন সকালে মারা যান মনিরা। এ ঘটনায় ওইদিন মনিরার বাবা মোস্তফা খিলক্ষেত থানায় মামলা করেন। মামলায় নাসিরের বাবা-মা এবং চাচাসহ ১১ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ২৯ জানুয়ারি ছয় জনকে অভিযুক্ত করে তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার ইন্সপেক্টর (তদন্ত) কে এম আশরাফ উদ্দিন আদালতে চার্জশিট দেন। আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। আজ এ মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিলেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম