ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন দুই মুখ নিয়ে টাইগারদের টি-২০ দল ঘোষনা

#

ক্রীড়া প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২২,  2:25 AM

news image

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৩ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজটি। এরপর ৩ ও ৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি। এই দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে গড়া দলটিতে নতুন মুখ ইয়াসির আলী ও মুনিম শাহারিয়ার। ইয়াসির আলী সবশেষ বিপিএলে খেলেছিলেন খুলনা টাইগার্সের হয়ে। ১১ ম্যাচে ১৩৯.৪৯ স্ট্রাইক রেটে খেলে ২১৯ রান নিয়েছিলেন। মুনিম শাহারিয়ার খেলেছেন ফরচুন বরিশালের হয়ে। ছয় ম্যাচে ১৭৮ রান করা এই ২৩ বছর বয়সী ব্যাটেরর স্ট্রাইক রেট ছিল ১৫২। বাদ দেয়া হয়ছে আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ ইমন, শামীম পাটোয়ারি, সাইফ হাসান ও আকবর আলীকে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম