ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

নওগাঁয় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুন, ২০২৩,  8:05 PM

news image

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে সামিউল (১০) ও রিফাত (৩) বছর বয়সী আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের লাভলু ফকিরের দুই ছেলে। স্থানীয় প্রতিবেশী আলমগীর হোসেন বলেন, দুপুরে বৃষ্টির সময় বাড়ির সামনে শামিউল ও রিফাত হোসেন খেলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। তিনি আরও বলেন, লাভলু ফকিরের আর কোনা সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। সরকারিভাবে ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম