ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২১ এপ্রিল, ২০২৬,  5:02 PM

news image

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতের কোনও একসময় নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী নিয়ামতপুর থানা পুলিশকে খবর দেন। নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  তবে কি কারনে এই নৃশংস হত্যাকাণ্ড, সে সম্পর্কে পুলিশ এখনও কোনও তথ্য দিতে পারেনি। সকাল ৯টা পর্যন্ত পুলিশ নিহতদের নাম পরিচয়ও নিশ্চিত করতে পারেনি। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ জয়ব্রত পাল নওগাঁ থেকে ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছেন বলে জানিয়েছেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম