ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসি ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৪,  1:05 PM

news image

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনজল। আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু-পদুচেরি উপকূলে করাইকাল ও মহাবলীপুরামের মধ্য দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। খবর এনডিটিভির।  এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরাম, কাল্লাকুরিচি ও কুদ্দালোর জেলা এবং পদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইনসের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় এরই মধ্যে ঝড়ের প্রভাব দেখা দিয়েছে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বেড়ে গেছে। ঝড়ের সতর্কতা হিসেবে পদুচেরি ও তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, চেনগালপাত্তু, কাঞ্চিপুরাম, ভিলুপ্পুরাম, কাল্লাকুরিচি ও কুদ্দালোর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। আরও কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। ঝড়ের সময় সমুদ্র উত্তাল থাকবে। তাই কর্তৃপক্ষ জেলে এবং মাছ ধরার নৌকাগুলোকে সমুদ্রে না যাওয়ার এবং ক্ষতি এড়াতে তাদের নৌকা ও অন্যান্য সরঞ্জাম উঁচু ভূমিতে রাখার পরামর্শ দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম