ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি: পানিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’: হানজালা সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত: অর্থমন্ত্রী ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ চট্টগ্রামে, আরও তিনটি পথে নেতাকর্মীদের কঠোর বার্তা দিলের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ‘ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে’

ধর্ষণ থেকে রক্ষা পেতে 'বাঁচাও' অ্যাপ

#

১৩ ডিসেম্বর, ২০২১,  10:23 AM

news image

রাজধানীর গুলশানের নিজ এলাকায় বখাটের উত্ত্যক্তকরণের শিকার হয়েছিল তাবাসসুম মেহনাজ (ছদ্মনাম)| আশপাশে কেউ না থাকায় চিৎকার করে সাহাঘ্যও চাইতে পারেননি তিনি| কিন্তু তার সঙ্গে ছিল বাঁচাও অ্যাপ| নিজের মোবাইলে থাকা বাঁচাও অ্যাপসে অ্যালার্ট বাটনে ক্লিক করার পর ছুটে আসেন বান্ধবী, তার ছোট ভাই ও আশপাশের মানুষজন| পরে তাদের সহায়তায় সেখান থেকে উদ্ধার হন তিনি| শুধু গুলশান কিংবা বনানী নয়, দেশের যে কোনো প্রান্ত থেকে একজন নারী বাঁচাও অ্যাপস ব্যবহারের মাধ্যমে ধর্ষণ, উত্ত্যক্তকরণ থেকে রক্ষা পেতে পারেন|

এর জন্য প্রয়োজন মোবাইলের প্লে স্টোর থেকে ‘বাঁচাও’ অ্যাপসটি ইনস্টল করে রাখার| পরে বিপদে পড়লেই অ্যাপটির ‘রেপ অ্যালার্ট’ বাটনে ক্লিক করলে সে বার্তা পৌঁছে যাবে আশপাশে ‘বাঁচাও’ ইনস্টল করে রাখা মানুষের স্মার্টফোনে| অ্যালার্ট এক জন নারীকে যে কেউ সহায়তা করতে আসতে পারে| বাঁচাও ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান এ অ্যাপসটি নিয়ে এসেছে| গত অক্টোবরের ২ তারিখ অ্যাপটি ডাউনলোড করার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে এ পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ তা ডাউনলোড করেছে| এর মধ্যে ৫৫ শতাংশই ঢাকার বাসিন্দা এবং এর পরেই রয়েছেন চট্টগ্রামের বাসিন্দারা| বাঁচাও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জালাল আহমেদ জানান, কোনো নারী যদি এমন পরিস্হিতিতে পড়েন, যা ধর্ষণের ঘটনায় মোড় নিতে পারে, তখন এই অ্যাপটির মাধ্যমে তিনি সহায়তা চাইতে পারবেন| নারীরা যাতে প্রয়োজনের সময়, বিশেষ করে ধর্ষণ থেকে নিজেদের রক্ষায় সহায়তা চাইতে পারে, সেজন্য ‘বাঁচাও’ নামে অ্যাপটি তৈরি করা হয়েছে| গত আগস্টে সীমিত আকারে অ্যাপটি চালু করা হয়| ২ অক্টোবর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়| জালাল আহমেদ বলেন, ‘৮০ শতাংশ ধর্ষণের ঘটনাই নারীটির আশপাশের কোনো স্হানে ঘটে এবং সেটা তার আবাসস্হল থেকে বেশি দূরে হয় না| আমরা দেখেছি, একমাত্র সমাজের সবাই এগিয়ে এলেই ধর্ষণ ঠেকানো সম্ভব, কারণ তারাই দ্রুত ঘটনাস্হলে যেতে পারে| এ অ্যাপস ব্যবহার করছেন এমন এক জন রুমাইয়া রাহীন| তিনি বলেন, অ্যাপটি নারীদের জন্য আশীর্বাদস্বরূপ| আমরা যখন কোনো আকস্মিক বিপদে পড়ে যাই তখন আশপাশের অপরিচিত মানুষজন এগিয়ে আসতে চায় না| কারণ তারা প্রয়োজন মনে করে না| কিন্তু অ্যাপটির মাধ্যমে আমি জানিয়ে দিতে পারি আমার সহযোগিতা প্রয়োজন| তিনি বলেন, এক দিন ১০ জন বখাটে আমার পিছু নিয়েছিল| আমার এখন মনে হয়, তখন যদি বাঁচাও থাকত| বাংলাদেশে ধর্ষণের ঘটনা অর্ধেক কমিয়ে আনার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা ২০২২ সালের জুলাই মাসের মধ্যে ধর্ষণের সংখ্যা দিনে ১৭ জন থেকে আট জনে নামিয়ে আনতে চাই| এটা ধর্ষণের বিরুদ্ধে একটা যুদ্ধ| আমরা ৬৪ জেলাতেই কাজ করছি এবং প্রতিটি গ্রামে পৌঁছানোর চেষ্টা করছি| ২০২২ সালের মধ্যে ধর্ষণের বিশ্ব র্যাংকিংয়েও বাংলাদেশের অবস্হানকে আমরা ওপরে তুলতে চাই|

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম