ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  8:16 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  মির্জা ফখরুল বলেন, একটি মহল আজ নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে। একাত্তরের পরাজিত শক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা আজ দেশটাকে গিলে খেতে চায়, এটা মেনে নেওয়া যায় না।‘দেশের ক্ষতি করে কাউকে বন্দরের কোনো টার্মিনাল দেওয়া হবে না’ তিনি বলেন, আজকে একটা ধারণা দেওয়া হচ্ছে ২৪-এর আন্দোলনেই সব হয়েছে। ভুলে গেলে চলবে না ৭১ হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি। আমার জন্মটাকে আমরা ভুলতে পারি না, এটা মাথায় রাখতে হবে। বিএনপির এই নেতা বলেন, ৭১ মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা সেটা ভুলতে পারি না। হিন্দু-মুসলিম বিভেদ তৈরির চেষ্টা চলছে। এটা কখনও হতে দেওয়া যায় না। ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে। নির্বাচন পিছিয়ে দেওয়া মানে সর্বনাশ হয়ে যাওয়া। তাই অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম