ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

দ্রুত ফোনের চার্জ শেষ হলে করণীয়

#

লাইফস্টাইল ডেস্ক

০১ মার্চ, ২০২৩,  4:02 PM

news image

ফোনে চার্জ দিতে না দিতেই শেষ হয়ে যায়‌, বেশিক্ষণ চার্জ থাকেই না‌।‌ কেন এমন হচ্ছে বুঝতে পারছেন না। তাহলে সমস্যার সমাধান করবেন কীভাবে। চলুন জেনে নেই এ সমস্যার কারণ এবং সমাধানের উপায়-

ব্যাটারি দুর্বল : দীর্ঘদিন ধরে ফোন ব্যবহার করলে ফোনের ব্যাটারি দুর্বল হয়ে যায়। ফোনের ব্যাটারি দুর্বল হলে চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারে না।

অ্যাপ খোলা : ফোনে একসঙ্গে অনেকগুলো অ্যাপ খোলা থাকলে এমন হয়। যে অ্যাপ ব্যবহার করছেন, সেটি ছাড়াও আগে খোলা অ্যাপগুলো ফোনের চার্জ খায়। তাই অ্যাপ ব্যবহার শেষ হলে র‌্যাম পরিষ্কার করে নিন।

ফোন স্ক্রিন অফ টাইম : স্ক্রিনের আলো নিভে যাওয়ার সময় বাড়িয়ে রেখেছেন? তাতেই বেরিয়ে যাচ্ছে সব চার্জ। এই সময় বাড়িয়ে রাখলে ফোন দেরিতে বন্ধ হয়। ততক্ষণ আলো শুষে নেয় সব চার্জ।

ফোনে অনেক অ্যাপ : অনেকের ফোনে প্রচুর অ্যাপ ইনসটল করা থাকে। হয়তো অতগুলো অ্যাপ আপনি ব্যবহারই করেন না। বেশি অ্যাপ থাকলে ফোন ধীরে ধীরে কাজ করে। চার্জও খায় অনেক।

ফোনের আলো : ফোনের আলো পুরোটা বাড়ানো হলে কমে যায় চার্জ। ফোনের আলো খুব দ্রুত চার্জ টেনে নেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম