ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

দ্রুত গলে যাচ্ছে এভারেস্টে জমা বরফ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  11:34 AM

news image

জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের হিমবাহ দ্রুত গতিতে গলে যাচ্ছে। একটি নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর সংবাদমাধ্যম বিবিসির। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেইনের এক গবেষণায় দেখা গেছে—এভারেস্টের সাউথ কোল হিমবাহ গত ২৫ বছরে ১৮০ ফুটের বেশি পুরুত্ব হারিয়েছে। গবেষণায় দেখা গেছে, সাউথ কোল হিমবাহে দুই হাজার বছর ধরে যে বরফ জমাট বেঁধেছে, তা ২৫ বছরেই গলে গেছে।

যার অর্থ—জমাট বাঁধার তুলনায় ৮০ গুণ দ্রুত বরফ গলেছে। বিজ্ঞানী ও পর্বতারোহীদের একটি দল ২০১৯ সালে সাউথ কোল হিমবাহে যান। সে দলে ইউনিভার্সিটি অব মেইনের ছয় জন ছিলেন। তাঁরা একটি ১০ মিটার দীর্ঘ বরফ খণ্ড থেকে নমুনা সংগ্রহ করেন। ইউনিভার্সিটি অব মেইনের জলবায়ু পরিবর্তন বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক পল মায়েস্কি বলেন, এভারেস্টের সর্বোচ্চ হিমবাহটি পর্বতশৃঙ্গের ভারসাম্য রক্ষায় মূল ভূমিকা পালন করে। গবেষণায় দেখা যাচ্ছে, মনুষ্যসৃষ্ট উষ্ণতার প্রভাব সুউচ্চ স্থানেও পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম