ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

২০ মার্চ, ২০২২,  4:55 PM

news image

সেঞ্চুরিয়ানে শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের আগে দক্ষিণ আফ্রিকার মাঠে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ কোনো ফরম্যাটে জয়ের দেখা পায়নি। এদিকে, জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে আজ টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি। এই ম্যাচে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। অর্থ্যাৎ ৩ পেসার নিয়ে দল সাজাতে পারে বাংলাদেশ। এ ছাড়া স্পিনার হিসেবে মিরাজের সঙ্গে আছেন সাকিব।

ব্যাটিংয়ে তামিম থেকে শুরু করে মিরাজ পর্যন্ত ৮ জনই ব্যাটিংয়ে পারদর্শী। আইসিসি বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের অবস্থান শীর্ষে। আর দক্ষিণ আফ্রিকার তলানিতে। বাংলাদেশের বিপক্ষে যে কোনোভাবে জয় তুলে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া স্বাগতিক দল। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচও হারলে বিশ্বকাপে সরাসরি যাওয়া নিয়ে সংশয়ে পড়তে হতে পারে প্রোটিয়াদের।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম