ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

দ্বিতীয় দিনেও চলছে দফায় দফায় বিস্ফোরণ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:56 PM

news image

ইউক্রেনে দ্বিতীয় দিনেও চলছে নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই। রাজধানী কিয়েভসহ বেশ কিছু জায়গায় চলছে দফায় দফায় বিস্ফোরণ। বাড়ছে লাশের মিছিল। শুরু থেকে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে রাশিয়া। ১৩৭ জন ইউক্রেন সেনার নিহত হয়েছে বলে জানা গেছে।এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইউক্রেনের ইউনিয়ান সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির সাবেক উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টন হেরাশচেঙ্কো বলেছেন, তিনি দুটো বিস্ফোরণের খবর পেয়েছেন। তিনি আরও জানান, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সম্ভবত। তবে ইউক্রেনের সামরিক বাহিনী বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি । এদিকে, রাশিয়ান ও ইউক্রেনীয় বাহিনী বৃহস্পতিবার কিয়েভের উত্তর উপকণ্ঠে একটি বিমান ঘাঁটির জন্য লড়াই করছিল। কয়েক ডজন হামলার পর বেলারুশ থেকে রাজধানী অভিমুখে আসতে শুরু করে হেলিকপ্টার। রাশিয়ান বিমানবাহী সেনারা গোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ দখল করেছে। তবে ইউক্রেনের নেতা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও বার্তায় বলেন, গোস্টোমেলে শত্রু প্যারাসৈন্যদের অবরুদ্ধ করা হয়েছে এবং তাদের ধ্বংস করতে সৈন্যদের আদেশ দেওয়া হয়েছে। এর আগে এএফপির সাংবাদিকরা উত্তর দিক থেকে হেলিকপ্টারগুলোকে শহরের ওপর দিয়ে উড়তে দেখেছিলেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি বলেন, গোস্টোমেল বিমানঘাঁটির জন্য লড়াই চলছে। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম