ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ছাত্র নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুন, ২০২৩,  6:15 PM

news image

রাজবাড়ীর দৌলতদিয়ায় উপজেলার ক্যানাল ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও এখনও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার (২১ জুন) গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় ওই এলাকার পদ্মার একটি শাখা নদীতে ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ক্যানাল ঘাট এলাকার কাইমউদ্দিন মোল্লা পাড়ার রফিক শেখের ছেলে রবিন শেখ (১১)। তিনি দৌলতদিয়া ইউনিয়নের বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রবিন তার বড় বোনের ছেলে আহাদ শেখের সঙ্গে ক্যানাল ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যান। এ সময় নদীতে নামলে স্রোতে পানিতে তলিয়ে যায়। এ সময় চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে দেওয়া হয়। এ সময় খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত তাকে খোঁজে পাওয়া যায়নি। স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছি। মঙ্গলবার সারাদিন উদ্ধার চেষ্টা অব্যাহত ছিল। বুধবার আবারও উদ্ধার অভিযান চালানো হবে। আমাদের সঙ্গে মানিকগঞ্জের ডুবুরি টিম কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম