ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

দোহার পৌরসভায় দুই বছরেও শেষ হয়নি রাস্তার কাজ

#

০৫ এপ্রিল, ২০২২,  4:00 PM

news image

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার পৌরসভার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকায় থানার মোড় সংলগ্ন এলাকা হতে পশু হাসপাতাল পর্যন্ত পৌরসভার অর্থায়ণে প্রায় এক কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে চরম জনদুর্ভোগে পরেছেন পথচারীরা। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। সরজমিনে গিয়ে দেখা যায়, জয়পাড়া প্রধান সড়ক হতে রাস্তাটির প্রবেশ পথে ইট দিয়ে উচু করে রাখা হয়েছে যার কারনে সামান্য রিক্সা চলাচলেও বিঘœ ঘটছে। পথচারী ও স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘ দুই বছর ধরে এই রাস্তার নির্মাণ কাজ বন্ধ হয়ে থাকায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টির দিনে এই রাস্তাটিতে চলাচল বন্ধ হয়ে যায়।

অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায়না।  এছাড়া  চলাচলের সময় ঘটে ছোট বড় দুর্ঘটনা। রাস্তাটি নির্মাণের ঠিকাদারের দায়িত্বে থাকা শেখ মো.সালাউদ্দিন বলেন, রাস্তাটির কাজ শেষ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। পরে রাস্তাটি ৪ ফিট প্রসস্থ করা হলে পৌরসভা থেকে ওয়ার্ক অর্ডার দেয়া হয়নি । এছাড়া এক ব্যক্তি গাইড ওয়াল না সরিয়ে নেয়ার কারণে আরও বিলম্ব হচ্ছে। এবিষয়ে পৌরসভা প্রকৌশলী মশিউর রহমান বলেন, ওয়ার্ক অর্ডার কোনো সমস্যা নয়। সেখানে কয়েকজন ব্যক্তি গাইড ওয়াল সরিয়ে না নেয়ায় কাজ শেষ করা যায়নি। শীঘ্রই তাদের নোটিশ দেয়া হবে এবং রাস্তার কাজ শুরু করা হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম