ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

দৌলতদিয়ার সড়কে যানবাহনের দীর্ঘ সারি

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২১,  5:56 PM

news image

ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে আজও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তের প্রায় ৭ কিলোমিটার সড়কে যানবাহনের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে। এর আগে রোববারও একই কারণে দৌলতদিয়ার সড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। সিরিয়ালে অল্প সংখ্যক যাত্রীবাহী যানবাহন থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ফলে ট্রাকচালকদের দিনের পর দিন ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা নদী পারের জন্য অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সোমবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া প্রান্তের সড়কের প্রায় সাড়ে ৪ ও ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের সড়কে প্রায় আড়াই কিলোমিটারসহ প্রায় ৭ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা যায়। এরমধ্যে মাঝে মাঝে রয়েছে যাত্রীবাহী পরিবহন। সময়মতো মালামাল পরিবহন করতে না পেরে পরিবহন খরচের পাশাপাশি তাদের খরচও বাড়ছে। এছাড়া অভিযোগ রয়েছে রাতে চুরি হচ্ছে গাড়ির তেল, টাকা ও মোবাইল ফোন। ভোগান্তি লাঘবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, যাত্রীবাহী যানবাহন চলমান রয়েছে। তবে কিছু ট্রাক সিরিয়ালে রয়েছে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম