ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

দেশে ফিরলেন ৬১৭৫ হাজি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৬,  5:13 PM

news image

হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে আসতে শুরু করেছেন। প্রথম দিন ৬১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। গতকাল শনিবার (৩০ মে) ১৫টি ফ্লাইটে তারা দেশে ফিরেন। এদিকে, দ্বিতীয় দিনের মতো আজ রবিবার (৩১ মে) দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে ৫ হাজারের বেশি হাজি আসার কথা রয়েছে বলে জানা গেছে। হজ বুলেটিনের তথ্যানুযায়ী, ফিরতি মোট ১৫টি ফ্লাইটে ৬১৭৫ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমে এসেছেন ৪১৬ জন হাজি। বেসরকারি মাধ্যমে আসা হাজির সংখ্যা ৫৭৫৯ জন। এদিকে, হাজিরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এ বছর হজ পালনে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সকল ব্যবস্থাই ভালো ছিল। বাংলাদেশ ও সৌদি আরবে হাজিদের জন্য থাকা, খাওয়াসহ সব কিছুই গোছানো ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম