ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব উপদেষ্টার গাড়ি আটকে চট্টগ্রাম বন্দরের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোয় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড আশুলিয়া যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডল কে অস্ত্রসহ আটক করেছ যৌথ বাহিনী নাইজেরিয়ায় দুই গ্রামে নিহত ১৬০, নিখোঁজ রাজা ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান

দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৫,  4:20 PM

news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কক্সবাজারে গডফাদার তৈরি হয়েছিল। বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার আবির্ভূত হতে দেওয়া হবে না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেছেন, কে পিআর বুঝে, কে পিআর বুঝে না এজন্য সংস্কার আটকে থাকবে না। দেশের জনগণ সংস্কার বুঝে এবং সংস্কার চায়। গণপরিষদের উচ্চ কক্ষ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। তিনি আরও বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ওয়াসিমসহ আপনাদের সন্তানরা রক্ত দিয়েছে। শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে জুলাই সনদ ও সংস্কার আদায় করে ছাড়ব। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, একটি নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছে। কক্সবাজারের মানুষকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। এজন্য নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন করতে হবে। কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠিত এ পদযাত্রা পরবর্তী সমাবেশে সঞ্চালনা করেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারী। সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব এসএম সুজা, যুগ্ম সদস্য সচিব অনিক রায়, সংগঠক রায়হান কাশেম, সাবরিনা রহিমা প্রিয়া, জিনিয়া শারমিন প্রমুখ। জনসভা শেষে বিশাল গাড়ির বহর নিয়ে জুলাই পদযাত্রাটি পার্বত্য জেলা বান্দরবানের উদ্দেশ্য যাত্রা করে। পথিমধ্যে ঈদগাও, চকরিয়া, চট্টগ্রামের লোহাগড়া ও সাতকানিয়ার বিভিন্ন পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম