ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' শনাক্ত

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২১,  8:55 PM

news image

জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে করোনাভাইরাসের ‘ওমিক্রন’ ধরন শনাক্ত হয়েছে। দেশে এই প্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হলো। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ওই দুই নারী ক্রিকেটার দেশে ফিরলে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষায় তাদের দেহে ধরা পড়া ধরনটি ওমিক্রন বলে নিশ্চিত করা হয়। নাম প্রকাশ না করার শর্তে আইইডিসিআরের একজন কর্মকর্তা বলেন, ‘আক্রান্ত দুজন নারী ক্রিকেটার ভালো আছেন‌। তাদের শরীরে মৃদু লক্ষণ রয়েছে। দুজনকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম