ঢাকা ১২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার তালা ভেঙে অফিসে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলায় নিহত ১, আহত ১১ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ৯ মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৭ হাজার ফোনকল ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ ফুলবাড়ীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার হাসান মাহমুদ দুর্দান্ত, যতই দেখি ততই ভালো লাগে: রমিজ রাজা টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৬,  11:36 AM

news image

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার গভীর রাতে রাজধানীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।


আজ সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।


তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।


ডিবি সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাদের যোগসাজশের তথ্য রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম