ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের দ্রুততম সাঁতারু আসিফ-সোনিয়া দম্পতি

#

ক্রীড়া প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  4:43 PM

news image

পর্দা নামলো জাতীয় সাঁতারের। ১৯টি জাতীয় রেকর্ড হয়েছে এবার। শেষ দিন আসিফ-সোনিয়া দম্পতি নিজ নিজ ইভেন্টে হয়েছেন দেশের দ্রুততম সাঁতারু। ক্ষণিকের জন্য হলেও উৎসবের ষোলআনা আমেজ জাতীয় সুইমিং কমপ্লেক্সে। সবচেয়ে আকর্ষণীয় ৫০ মিটার ফ্রি স্টাইল। যেখানে ডানার স্রোতে সুইমিং পুল কম্পিত করেন আসিফ-সোনিয়া দম্পতি। জাতীয় সাঁতারের শেষ দিনে কেড়ে নেন স্পটলাইট। তবে আক্ষেপ নতুন রেকর্ড না গড়তে পারার। পদক তালিকায় বরাবরের মতো নৌবাহিনীর জয় জয়কার। তাদের ঝুলিতে ৩৩টি স্বর্ণ। সেনাবাহিনী, বিকেএসপি,

কিংবা পুলিশের সঙ্গে পার্থক্যটা বেশ। ব্যাক্তিগত অর্জনে পাঁচ স্বর্ণ জয়ে চওড়া হাসি সোনিয়া খাতুনের। নৌবাহিনীর এই সাতারু গড়েছেন একটি জাতীয় রেকর্ডও। অবশ্য সেনাবাহিনীর জুয়েল আহমেদ তিন স্বর্ণে ৩ রেকর্ডও গড়েছেন। ১৯ টি জাতীয় রেকর্ডের পরও কোথায় যেন কী নেই। সেটা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পার্ফরম্যান্সের চিত্র। তবে আশা ছাড়ছেন না ফেডারেশন কর্তারা। জুলাইয়ে কমনওয়েলথ গেমসে অংশ নিতে বার্মিংহাম যাচ্ছে বাংলার পাঁচ সাঁতারু। সবশেষ সাউথ এশিয়ান গেমসে স্বর্ণহীন ছিল এই ডিসিপ্লিন। এবার আরও বড় মঞ্চে প্রমাণের চ্যালেঞ্জ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম