ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

দেবের জন্য মায়ের হাতে থাপ্পড় খেয়েছেন রুক্মিনী

#

বিনোদন ডেস্ক

১৯ জুন, ২০২৪,  6:28 PM

news image

দেব-রুক্মিনীর প্রেমের কাহিনি তো এখন সবার জানা। কোনো রাখঢাক নেই। তারকারা সাধারণত এসব বিষয় গোপন রাখতেই পছন্দ করেন। তবে এক্ষেত্রে তারা ব্যতিক্রম। তবে প্রথম দিকে মা-বাবার কাছে প্রকাশ করেননি। ডুবে ডুবে জল খাচ্ছিলেন। কিন্তু যখন ফাঁস হয়ে যায়, তখন বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটে। নিজেই সেদিনের ঘটনার কথা জানিয়েছেন এ নায়িকা। সম্প্রতি এক পডকাস্ট শোয়ে দেবের সঙ্গে প্রেম নিয়ে মনের আগল খুলেছেন রুক্মিনী। সেখানে সঞ্চালকের প্রশ্নে তিনি জানান যে, সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর মায়ের হাতে চড় খেতে হয়েছে। এ নিয়ে কটাক্ষও করা হয়। মডেলিংয়ের মাধ্যমে রুক্মিনীর ক্যারিয়ার শুরু। ২০১৭ সালে দেব প্রযোজিত ও অভিনীত ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। প্রথম ছবিতেই এ জুটিকে সাদরে গ্রহণ করে দর্শক। তখন থেকেই তাদের প্রেমের চর্চা শুরু হয়।এখন অনুরাগীদের প্রশ্ন, কবে সাত পাকে বাঁধা পড়বেন দেব-রুক্মিনী? তবে আপাতত বিয়ের পরিকল্পনা নেই তাদের। এভাবেই দিব্যি ভালো আছেন তারা। তাই প্রেমটাকেই উপভোগ করতে চান আরও কয়েক বছর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম