ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ভাইয়ের পিটিশনের শুনানি তারিখ নির্ধারণ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২২,  9:03 PM

news image

দুর্নীতি মামলা বাতিল চেয়ে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের করা পিটিশনের শুনানির দিন ২৯ মে ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার (১৭ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতি সমন্বয়ে গঠিত আপিল বিভাগ বেঞ্চ এ দিন ধার্য করে আদেশ দেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম। শামীম ইস্কান্দারের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। পরে সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা রুজুর সিদ্ধান্ত নেয় তারা। ২০০৮ সালে রাজধানীর রমনা থানায় দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করে দুদক। এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী। ২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে করা শামীম ইস্কান্দারের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এরপর বিষয়টি নিয়ে আপিল বিভাগে আবেদন করেন (ক্রিমিনাল পিটিশন নং-২০৩/২০১৭) তিনি ও তার স্ত্রী। আজ পিটিশনটির শুনানির দিন ধার্য করলেন আপিল বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম