ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা বাঁশখালীতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ক্ষয়ক্ষতি জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় নির্বাচন করবে ইসি আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু

দুর্নীতির মামলায় ২৮ আগস্ট পর্যন্ত সম্রাটের জামিন বহাল

#

০৬ জুলাই, ২০২৩,  1:20 PM

news image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন ২৮ আগস্ট পর্যন্ত বহাল রেখেছেন আদালত। ওই দিন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিরও তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার বিশেষ আদালত-৬ সম্রাটের জামিন বহাল রাখেন। সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের মামলায় আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। ইসমাইল চৌধুরী সম্রাট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। পাশাপাশি স্থায়ী জামিনের আবেদনও করেন তিনি। শুনানি শেষে ঢাকার বিশেষ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল আলম ২৮ আগস্ট পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন। সম্রাটকে দুই মাসের জন্য পাসপোর্ট নিজ জিম্মায় দেওয়ার জন্য গত ১ জুন আদেশ দেন আদালত। ওই দিন চিকিৎসা করাতে আদালত একমাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন। সেইসঙ্গে অভিযোগ গঠন শুনানির জন্য ৬ জুলাই দিন ধার্য করেছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানে যুবলীগ নেতা সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই বছর ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। ৩১ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হন সম্রাট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম