ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

দুধ চিতই তৈরির রেসিপি জেনে নিন

#

লাইফস্টাইল ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২১,  4:47 PM

news image

শীতের পিঠার তালিকায় একেবারে শুরুতেই থাকে চিতই পিঠার নাম। খেজুর রস কিংবা গুড়ের সঙ্গে এই পিঠার স্বাদ অনন্য হয়ে ওঠে। চিতই পিঠা খাওয়া যায় নানা উপায়ে তৈরি করে। একেক চিতইয়ের আবার একেক নাম। সবগুলোই খেতে সুস্বাদু। তার মধ্যে অন্যতম হলো দুধ চিতই। চলুন এই পিঠা তৈরির রেসিপি জেনে নেওয়া যাক-

গোলার জন্য যা লাগবে

আতপ চাল- ২ কাপ

হালকা গরম পানি- পরিমাণমতো

লবণ- ১ চা চামচ।

ভেজানোর জন্য যা লাগবে

দুধ- ২ লিটার

খেজুর গুড়- ২ কাপ

নারিকেল কোরানো- ১ কাপ

এলাচ ও দারুচিনি- ৪/৫ টুকরো করে

পানি- সামান্য।

যেভাবে তৈরি করবেন

চাল ৪ ঘণ্টার মতো ভিজিয়ে রেখে বেটে ব্লেন্ড করে নিন। এরপর হালকা গরম পানি ও লবণ দিয়ে নেড়ে মাঝারি ঘনত্বের গোলা তৈরি করে নিন। চিতই পিঠার খোলা চুলায় দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। গোলা খোলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৪/৫ মিনিট পর পিঠা হলে খুন্তি দিয়ে চাপ দিয়ে উঠিয়ে নিন। অন্য একটি হাঁড়িতে অল্প আঁচে দুধ চুলায় বসান। তাতে দিন এলাচ ও দারুচিনি। বলক উঠলে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন। অল্প পানি গরম করে তাতে গুড় গলিয়ে নিন। দুধে মিশিয়ে নেড়ে আবার চুলায় দিন। মৃদু আঁচে দুধে বলক তুলুন। এবার চুলা থেকে নামিয়ে নিন। পিঠাগুলো দুধে দিয়ে অর্ধেকটা নারিকেল কোরানো উপরে ছড়িয়ে দিয়ে ঢেকে রাখুন। ৪-৬ ঘণ্টা পর পিঠা ভিজে নরম হয়ে গেলে উপরে বাকি অর্ধেক নারিকেল কোরানো ছড়িয়ে পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম