ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

দুধে ভেজাল আছে কীনা বুঝবেন কীভাবে

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  11:38 AM

news image

পুষ্টিগুণের কারণে দুধকে আদর্শ খাবার বল হয়। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, বি২, বি১২, পটাশিয়াম এবং সেলেনিয়ামের মতো উপকারী উপাদান, যা নানাভাবে শরীরের গঠনে কাজে আসে। বিশেষ করে হাড় শক্তিশালী করতে এবং ওজন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে দুধ। তবে আজকাল পুষ্টিসমৃদ্ধ এই খাবারেও নানা ভেজাল মেশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। দুধের সঙ্গে কখনও পানি, কখনও অন্য কোনও ক্ষতিকারক উপাদান মিশিয়ে দুধের পরিমাণে বাড়ানো হচ্ছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে শরীরের উপর। সেই সঙ্গে বাড়ছে নানা রোগ-ব্যাধির আশঙ্কাও। তবে বাজারজাত সব দুধেই যে ভেজাল মেশানো থাকে, তা নয়। তবে এই বিষয়ে নিশ্চিত হতে একবার পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে দুধে ভেজাল মেশানো আছে কিনা। আর এই পরীক্ষা বাড়িতেই করা সম্ভব। ভারতীয় গণমাধ্যম 'এই সময়ে' জানানো হয়েছে সেই পদ্ধতির কথা।

দুধে পানি মেশানো হলে : দুধে অনেকেই পানি মেশান। এতে কারও শরীরের তেমন একটা ক্ষতি না হলেও দুধের পুষ্টিগুণ যে কমে, তাতে কোনও সন্দেহ নেই। তাই এমন ধরনের ভেজাল দুধ খেয়েও কোনও উপকার মেলে না। দুধে পানি মেশানো আছে কিনা, তা বোঝার সহজ একটা উপায় আছে। ছোট একটা বাটিতে অল্প পরিমাণে দুধ নিয়ে কোনও ঢালু জায়গায় ফেলুন। দুধ যদি খুব তাড়াতাড়ি গড়িয়ে যায়, তাহলে বুঝবেন তাতে একটু বেশি মাত্রাতেই পানি মেশানো আছে। কারণ খাঁটি দুধ এত তাড়াতাড়ি গড়িয়ে যায় না। আরেকভাবেও দুধে পানি মেশানো আছে কিনা, তা বুঝে ফেলা সম্ভব। এক্ষেত্রে অল্প একটু দুধ চকচকে, ঢালু জায়গায় ফেলুন। দুধে যদি পানি মেশানো না থাকে, তাহলে তা দুধ গড়িয়ে যাওয়ার সময় দাগ ছেড়ে যাবে। আর যদি দুধ কম, পানি বেশি থাকে, তাহলে কোনও দাগই হবে না।

দুধে ডিটারজেন্টও মেশানো থাকে: অনেকে দুধে ডিটারজেন্টও মেশান। এই পরীক্ষার জন্য ৫-১০ মিলি দুধে সম পরিমাণে পানি মিশিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিন। মিনিট খানেক বাদে যদি দেখেন দুধের উপরের অংশে সাবানের ফেনার মতো তৈরি হয়েছে তাহলে বুঝবেন আপনি ভেজাল দুধ কিনে এনেছেন।

দুধে অনেকেই মেশান 'ইউরিয়া' : দুধ কিনে আনার পর তাতে ইউরিয়া মেশানো আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়াটা জরুরি। একটা পাত্রে অল্প পরিমাণে দুধ নিয়ে তাতে পরিমাণ মতো সোয়াবিন পাউডার মিশিয়ে নিন। কিছু সময় পর মিশ্রণটা ভালো করে নাড়িয়ে নিয়ে তাতে একটা লিটমাস পেপার চুবিয়ে দিন। যদি দেখেন লিটমাস পেপারটা ধীরে ধীরে নীল রঙের হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে তাতে ইউরিয়া মেশানো রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম