ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৯ মার্কিন সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২৩,  4:32 PM

news image

আমেরিকায় প্রশিক্ষণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নয় মার্কিন সেনা নিহত হয়েছেন। মেডিকেল ইভাক্যুয়েশনের জন্য ডিজাইন করা ব্ল্যাক হক ভ্যারিয়ান্টের হেলিকপ্টারের এই দুর্ঘটনা গত আট বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কেনটাকি রাজ্যে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানিয়েছেন, নিয়মিত অনুশীলনের সময় একটি খোলা মাঠের ওপর সংঘর্ষের শিকার হয়ে বিধ্বস্ত হয় দুটি হেলিকপ্টার। একটি যানে ছিলেন ৫ সেনা এবং অপরটিতে ছিলেন ৪ জন। তারা সবাই ঘটনাস্থলেই নিহত হন। কেনটাকির রাজ্য গভর্নর অ্যান্ডি বেসিয়ার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও। এক বিবৃতিতে তিনি বলেছেন, এই মর্মান্তিক ক্ষতির জন্য আমরা দুঃখিত। সূত্র: বিবিসি, সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম