ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

দুই শিশুকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৪,  8:36 PM

news image

রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে নিহত দুই ছেলের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স ৭ ও আরেকজনের বয়স ৩ বছর। আর ঘাতক বাবার নাম মো. আহাদ (৪০) শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল। তিনি জানান, শনিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে জবাই করে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসআই মাজেদুল বলেন, আমাদের প্রাথমিক ধারণা ঘাতক বাবা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলেসন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম