ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল

দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব

#

স্পোর্টস ডেস্ক

১৯ জুন, ২০২৫,  11:08 AM

news image

দুই মৌসুম পর আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার হাতছানি সাকিব আল হাসানের সামনে। ত্রয়োদশ আসরের জন্য বাংলাদেশের অলরাউন্ডারকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্স। প্লেয়ার্স ড্রাফট থেকে বুধবার (১৮ জুন) সাকিবকে নিয়েছে টুর্নামেন্টের নবীনতম ফ্র্যাঞ্চাইজিটি। জ্যামাইকা তালাওয়াহসের জায়গায় গত আসর দিয়ে যাত্রা শুরু করেছে দলটি। এই দলে সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন ইমাদ ওয়াসিম, জাস্টিন গ্রেভস, জেডেন সিলস, রাকিম কর্নওয়ালদের। এখন পর্যন্ত সিপিএলের পাঁচটি আসরে সাকিব খেলেছেন তিনটি দলের হয়ে- বারবাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তালাওয়াহস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সবশেষ ২০২২ আসরে খেলেছেন গায়ানার জার্সিতে। ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে সব মিলিয়ে ৩৬ ম্যাচে ১০৯.৫ স্ট্রাইক রেটে তার রান ৪৪৮। সর্বোচ্চ ইনিংস ৫৪। বাঁহাতি স্পিনে উইকেট ৩৭টি। গত বছরের ১ অক্টোবর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের শেষ দিনের পর বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি সাকিবকে। চলতি বছরের গত মাসে ভারত ও পাকিস্তানের সংঘাতে পিএসএল স্থগিত হওয়ার পর নতুন করে শুরু হলে বদলি হিসেবে তিনি জায়গা পান লাহোর কালান্দার্সে।  দলটির হয়ে আসরে তিনটি ম্যাচ খেলে যদিও ভালো করতে পারেননি ৩৮ বছর বয়সী ক্রিকেটার। এবারের সিপিএল শুরু হবে আগামী ১৪ অগাস্ট। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম