ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

দুই মামলায় মামুনুল হককে জামিন দেননি আপিল বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৩,  1:12 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রাজধানীর পল্টন থানায় নাশকতার দুটি মামলায় হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে জামিন দেননি আদালত। তাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আবেদনের শুনানি আরও ৩ মাসের জন্য মুলতবি করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত ৯ মে এই দুই মামলায় মামুনুল হককে জামিন দেন বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ। এরপর রাষ্ট্রপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল করলে ১০ মে জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। তারই ধারাবাহিকতায় মামলাগুলো নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় উঠে। এরপর গত ১০ জুলাই এই দুই মামলায় মামুনুল হককে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আবেদনের শুনানি তিন মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ। আজ শুনানি আরও ৩ মাসের জন্য মুলতবির আদেশ দিলেন আপিল বিভাগ। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে জান্নাত আরা ঝর্ণা নামে এক নারীসহ মামুনুল হককে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশ। এরপর ঝর্ণাকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন মামুনুল। একই মাসের ১৮ তারিখে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ৩০ এপ্রিল বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা করেন তার দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নাশকতার দু’টি মামলা হয় মামুনুল হকের বিরুদ্ধে। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম