ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

দুই দিনের রিমান্ডে রংধনু গ্রুপের পরিচালক মিজান

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  3:15 PM

news image

রাজধানীর খিলক্ষেত থানায় করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক মো. আশিকুর রহমান দেওয়ান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, বসুন্ধরার মালিকানাধীন একটি জমি এওয়াজ বদল করে জনৈকা দুই নারীকে দেওয়া হয়। পরবর্তীতে বসুন্ধরার পক্ষ থেকে এই দলিল বাতিল চেয়ে দেওয়ানী মামলা দায়ের করা হয়। সেই মর্মে একটি সাইনবোর্ডে বিবাদমান জমিতে বসানো হয়। গত ২৮ এপ্রিল রঙধনু গ্রুপের রফিকুল ইসলামসহ আসামিরা সেই সাইনবোর্ড ভাঙচুর ও চুরি করে নিয়ে যায়। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে আসামিরা বসুন্ধরা গ্রুপের কয়েকজনকে কিল-ঘুষি মেরে জখম করে যান। পরে গত ৩০ এপ্রিল বসুন্ধরা গ্রুপের এক কর্মকর্তা মাহবুব রহমান মিধু বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলাটি দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম