ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২৩,  4:46 PM

news image

ঘন কুয়াশায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৫টায় উপজেলার উচিতপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নওগাঁ মহাদেবপুর থানার মহদেবপুর গ্রামের মৃত কামরুর হাসানের ছেলে মো. রাসেল (১৮)। তিনি ট্রাকের হেলপার ছিলেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে উচিতপুর বাজারের মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। পরে দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম