ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক

#

নিজস্ব প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০২৬,  11:20 AM

news image

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল ৮.৫০ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ হোসেন। এদিকে এ ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ঢাকাসহ কয়েকটি ট্রেন প্রায় তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।


এর আগে সকাল ৭টার দিকে নাটোরের লোকমানপুরে রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনসহ বিভিন্ন স্টেশনে আরও তিনটি ট্রেন আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।


পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ হোসেন জানান, লোকমানপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসসহ মোট ছয়টি ট্রেন আটকা পড়ে।


তিনি জানান, রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ট্রেনগুলো বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে রেললাইনের পাত কখন এবং কীভাবে ভেঙে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম