ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাইকের বেপরোয়া গতিতে ঝরছে তরুণদের প্রাণ এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স: সিইসি গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, আটক সতিন হালান্ডের শেষ মুহূর্তের গোলে ডেনমার্ককে হারিয়ে শেষ আটে নরওয়ে কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী-ক্রুসহ ১৯ জনের সবাই নিহত পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২৬,  11:25 AM

news image

ঘন কুয়াশার কারণে টানা দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এর আগে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর থেকে পদ্মা নদী অববাহিকায় ঘন কুয়াশার সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে, নদীতে সামান্য দূরের বস্তু পর্যন্ত দেখা যাচ্ছিল না। এতে নৌপথে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।


ফেরি চলাচল বন্ধ থাকাকালীন পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে ৯টি ফেরি নোঙর করে রাখা হয় এবং একটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খানজাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অবস্থান করছিল। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করা ছিল। এ ছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে আটকা পড়েছিল।


বিআইডব্লিউটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে এসে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম