ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ ঢাকার বারিধারায় আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার বাইকের বেপরোয়া গতিতে ঝরছে তরুণদের প্রাণ এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স: সিইসি গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, আটক সতিন হালান্ডের শেষ মুহূর্তের গোলে ডেনমার্ককে হারিয়ে শেষ আটে নরওয়ে কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২৬,  11:32 AM

news image

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বুধবার বিজিবি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, মোতায়েন করা বিজিবি সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম