ঢাকা ১৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ ঢাকার বারিধারায় আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেপ্তার বাইকের বেপরোয়া গতিতে ঝরছে তরুণদের প্রাণ এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স: সিইসি গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, আটক সতিন হালান্ডের শেষ মুহূর্তের গোলে ডেনমার্ককে হারিয়ে শেষ আটে নরওয়ে কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৬,  11:33 AM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-কেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি পেতে চাই। এ জন্য কঠোর অবস্থানে যেতে চায় কমিশন।


বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


সিইসি নাসির উদ্দিন বলেন, এনআইডি নিয়ে ব্লেম গেমে না থেকে মানুষের সেবা নিশ্চিত করতে হবে। এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলতে হবে। এ সময় এনআইডি সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে ইসি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন সিইসি।


অনুষ্ঠানের শুরুতে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এ পর্যন্ত ৬৫ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি হয়েছে। গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এসব আবেদন নিষ্পত্তিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যার ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এতে নাগরিকদের অসাবধানতা, দোকানের ওপর নির্ভরশীলতা, নাগরিকদের অসততা ও প্রতারণা দুর্নীতির ক্ষেত্র তৈরি করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম