ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

দীর্ঘ বিরতির পর আসছে শাকিরার অ্যালবাম

#

বিনোদন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  10:54 AM

news image

সাতবছর পর অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন কলাম্বিয়ান পপতারকা শাকিরা। এই পপতারকা বলেছেন, তার ১২তম স্টুডিও অ্যালবামের নাম হল ‘ওমেন নো লংগার ক্রাই’। ভ্যারাইটি বলছে, আগামী ২২ মার্চ সব প্ল্যাটফর্মে মুক্তি পাবে শাকিরার বহুল প্রতিক্ষীত ‘ওমেন নো লংগার ক্রাই’ নামের অ্যালবামটি। ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচ্ছদও শেয়ার করেছেন শাকিরা। ইনস্টাগ্রাম পোস্টে শাকিরা লিখেছেন, “এই কাজের কৃতিত্ব আমার একার নয়। আপনারা সবাই এবং আমার পুরো টিম কাজের সঙ্গে ছিলেন। যারা প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা।” শাকিরা এই অ্যালবামটির নামকরণ নিয়ে বলেছেন, “প্রতিটি গান লিখতে গিয়ে আমি নিজেকে ভেঙেচুরে নতুন করে তৈরি করার চেষ্টা করেছি। সেগুলো গাইতে গাইতে আমার অশ্রু এবং দুর্বলতা শক্তিতে পরিণত হয়েছে। তাই এই নাম রাখা হয়েছে।” এর আগে ২০১৭ সালে শাকিরার সর্বশেষ অ্যালবাম ‘এল ডোরাডো’ মুক্তি পেয়েছিল। অল্প বয়স থেকেই শাকিরা পপ ও রক ঘরানার সংগীত উপহার দিয়ে আসছেন। গীতিকার, সুরকার ও গায়িকা শাকিরা নব্বই দশকের মাঝামাঝি থেকে ল্যাটিন অ্যামেরিকা ও স্পেনের রক সংগীতাঙ্গনে কুড়িয়েছেন জনপ্রিয়তা৷ ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে আলো ছড়ানো এই পপ তারকার ৮ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বজুড়ে, যার মধ্যে ‘হিপস ডোন্ট লাই’র মত হিট অ্যালবামও ছিল। ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে ১২ বছরের সম্পর্কের ইতি টানেন শাকিরা ২০২২ সালে। বিচ্ছেদের আগে পিকের বার্সেলোনার বাড়িতে থাকতেন শাকিরা। এরমধ্যে বিপুল অংকের কর ফাকির মামলাতেও ফেঁসেছেন তিনি। কিছুদিন আগে বার্সেলোনার বাড়ি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।  গ্রামি অ্যাওয়ার্ডজয়ী শাকিরা দুই সন্তান নিয়ে এখন থাকেন মিয়ামিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম