ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

দিল্লিতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন, ২০২৫,  5:08 PM

news image

অবৈধভাবে অনুপ্রবেশ করে বসবাসের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশি বলে দাবি পুলিশের। সোমবার (২ জুন) শাহদারা জেলা পুলিশের ফরেনার সেল ও স্পেশাল স্টাফের একটি যৌথ দল সীমাপুরি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পুলিশের তথ্যের বরাতে ভারতের সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য পাওয়ার পর উত্তরপ্রদেশ রাজ্য লাগোয়া দিল্লির সীমান্তের শহীদ নগর এলাকার কাছে অভিযান পরিচালনা করা হয়। দিল্লি পুলিশের যৌথ দল প্রাথমিকভাবে সন্দেহভাজনদের নথিপত্র যাচাই-বাছাই করে তাৎক্ষণিকভাবে অভিযানের পরিকল্পনা নেয়। পরে পুলিশের ওই যৌথ দল সীমাপুরি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেপ্তার করে ১৬ জনকে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন চারজন প্রাপ্তবয়স্ক পুরুষ, পাঁচজন প্রাপ্তবয়স্ক নারী ও সাত অপ্রাপ্তবয়স্ক শিশু। দিল্লি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের সবাই বাংলাদেশি নাগরিক। তারা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ করে দিল্লিতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) প্রশান্ত গৌতম বলেন, গ্রেপ্তারকৃতরা প্রায় ১৮ থেকে ১৯ বছর আগে দারিদ্র্য ও জীবিকার তাগিদে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে বাংলাদেশের ভেতরে তাদের গ্রামের অবস্থান। তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা যখন সীমান্ত পেড়িয়ে দিয়ে ভারতে আসেন তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তে ছিলেন না। ভারতে প্রবেশের পর প্রথমে তারা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় বসতি স্থাপন করেন। পরে জীবিকার সন্ধানে ট্রেনে করে দিল্লিতে যান তারা। এছাড়া সস্তা শ্রমের কারণে ইটভাটা মালিকরা কোনো কাগজপত্র ছাড়াই এই বাংলাদেশিদের কাজ দেন। তাদের ফরেনার্স অ্যাক্টসহ অন্যান্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম